মঙ্গলবার সকাল ১০টার দিকে রামগতি উপজেলার চর হাসান-হোসেন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছয় বছর বয়সী হালিমা আক্তার একই গ্রামের হাফেজ মাছুম বিল্লার মেয়ে।
জানা যায়, সকালে হালিমা ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যায়। এর কিছুক্ষণ পর স্বজনরা পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখতে পান। স্বজনরা ধারণা করছেন পুকুরে পা পরিষ্কার করতে গিয়ে পিছলে পড়ে সে। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
.png)
রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।