ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ৬ ডিসেম্বর ২০২২
কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামে পুকুরে ডুবে শাওন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। দুই বছর বয়সী শাওন হরিণধরা গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

স্বজনরা জানান, সবার অজান্তে খেলতে খেলতে বাড়ি থেকে বেরিয়ে পুকুরে পড়ে যায় শাওন। দীর্ঘক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে যাওয়ার গেট খুলে দেখেন পানিতে ভাসছে শিশুটি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

Advertisement

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!