ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২ ডিসেম্বর ২০২২
মহেশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর 
ফাইল ফটো

কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে তিন বছর বয়সী আলিফা এবং চার বছর বয়সী তাহলিছা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে মহেশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফি আলমের মেয়ে আলিফা এবং রিয়াজুল করিমের মেয়ে তাহলিছা।

মহেশখালী পৌরসভার কাউন্সিলর মনজুর আলম জানান, শিশু দুইটির মায়েরা বিকেলে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তারা বাড়ির পাশে খেলা করছিল। সবার অগোচরে তারা পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এরই মধ্যে শিশু দুইটিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে খবর আসে শিশু দুইটি দেহ পুকুরে ভাসছে। আলিফা ও তাহলিছাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!