শনিবার বিকেলে রাজিবপুর সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ১৩ বছর বয়সী আরাফাত রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত এবং তিন বছর বয়সী রিদন রাজিবপুর উপজেলার বড়াইডাংগি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তারা দুইজন বড়াইডাংগি এলাকায় তাদের নানা বাড়িতে থাকতো।
জানা যায়, আরাফাত এবং রিদন বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল। এ সময় তারা পরিবারের সবার অজান্তে পানিতে পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। আরাফাত এবং রিদনকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুইটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।