ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ১৯ অক্টোবর ২০২২
রায়পুরে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে রায়পুর উপজেলার সোনাপুর গ্রাম ও চর আবাবিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- সোনাপুর গ্রামের মো. আলমগীরের আড়াই বছর বয়সী ছেলে মো. আয়ান এবং চর আবাবিল ইউনিয়নের রিজাউলের দুই বছর বয়সী মেয়ে মারিয়া আক্তার।

মৃত আয়ানের বাবা আলমগীর হোসেন জানান, সকাল ৭টার দিকে বাড়ির উঠানে খেলছিল আয়ান। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে আয়ান উঠানের পাশের পুকুরে খেলা করতে যায়। কিছু সময় পর তার পানিতে তাকে ভাসতে দেখা যায়। আয়ানকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মারিয়া আক্তারের বাবা রিজাউল জানান, সকালে তার স্ত্রী ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই খেলা করছিল শিশু মারিয়া। একপর্যায়ে ঘরে ও উঠানে মারিয়াকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। মারিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!