শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বাদশাহ মিয়া বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার আব্দুর রহিমের ছেলে এবং তাসফিয়া আবু রশিদের মেয়ে।
জানা যায়, বাড়ির পাশের পুকুরে বাদশাহ মিয়া ও তাসফিয়ার দাদি কাপড় পরিষ্কার করতে যান। এ সময় দাদির সঙ্গে যায় বাদশাহ মিয়া ও তাসফিয়া। দাদি কাপড় পরিষ্কার করে বাড়ি ফিরে তাদের দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।
.png)
স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।