বুধবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাফিন মুন্সি ও সাফিন মুন্সি একই গ্রামের শিপন মুন্সির ছেলে।
জানা যায়, দুপুরে বড় ভাই কাফিন তার ছোট ভাই সাফিনকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তারা অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়। কাফিন মুন্সি ও সাফিন মুন্সিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।