[ দেশজুড়ে ]
পাটগ্রামে গর্তে পড়ে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পানি নিষ্কাশনের গর্তের পানিতে পড়ে সালমান সাদিক নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পাটগ্রাম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সালমান সাদিক উপজেলার সোহাগপুর এলাকার একরামুল হকের ছেলে।
জানা যায়, দুপুরে পরিবারের সবার অগোচরে বাসার পেছনে থাকা পানি নিষ্কাশনের গর্তের পাশে যায় শিশু সালমান সাদিক। সেখানে খেলার একপর্যায়ে সালমান গর্তের ময়লা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর সালমান সাদিককে ঘরের পেছনের ঐ গর্তের ময়লা পানিতে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে সালমানকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, বাসার বাইরে গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!