ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১৬ জানুয়ারি ২০২৩
গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরিয়ান হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার তেরাইল গ্রামের কুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরিয়ান হোসেন একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আরিয়ান হোসেন খেলতে খেলতে কোনো এক সময় বাড়ির পাশের পুকুর পাড়ে চলে আসে। একপর্যায়ে পুকুরে পড়ে ডুবে যায়। তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!