ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২৩ জানুয়ারি ২০২৩
পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদ ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় ঘটনা ঘটে। মৃত মুজাহিদ একই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

জানা যায়, সকালে মুজাহিদ বাবার পেছন পেছন বাড়ি বের হয়। পরে ফিরেও আসে বাড়িতে। তবে এর কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর মুজাহিদকে বাড়ির পেছনের পুকুরে ভাসতে দেখা যায়। মুজাহিদকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!