বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের চকপিয়ার এলাকায় বাড়ির পাশের এ ঘটনা ঘটে। মৃত পাঁচ বছর বয়সী আব্দুল্লাহ একই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পাঁচ বছর বয়সী খাদিজা নাহিদুজ্জামান মুসার মেয়ে।
জানা যায়, আব্দুল্লাহ ও খাদিজা বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় আবদুল্লাহর মা ঐ ডোবার কাছে গিয়ে খাদিজাকে পানিতে ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা আব্দুল্লাহ এবং খাদিজাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।