ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে জায়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঘাটুরা এলাকার খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু জায়ান (আড়াই বছর) ওই এলাকার আল-আমিন মিয়ার ছেলে।

শিশু জায়ানের পিতা আল-আমিন মিয়া জানান, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলো জায়ান। তার মা-চাচিরা দুপুরে রান্নার কাজ করছিলেন। এ সময় সবার অগোচরে শিশু জায়ান বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!