ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল নোটসহ র‌্যাবের জালে ধরা ২ বোন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
জাল নোটসহ র‌্যাবের জালে ধরা ২ বোন
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার জাল টাকার নোটসহ দুই নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ৫ নম্বর পালংখালী ইউনিয়নস্থ থাইংখালী বাজারের উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম ও জুবায়ের স্ত্রী জোলেখা বেগম। তারা আপন বোন বলে জানা গেছে। 

র‌্যাব-১৫ জানায়, গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ৫ নম্বর পালংখালী ইউনিয়নস্থ থাইংখালী বাজারের উত্তর পাশে অভিযান চালায় হোয়াইক্যং সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল। এ সময় দুই নারীকে আটক করে। পরে তল্লাশী করে তাদের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে জাল টাকার নোট কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছেন। 

Advertisement

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!