ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, নিথর হলেন যুবক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, নিথর হলেন যুবক
ফাইল ছবি

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বপন মিয়া নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আমগ্রাম ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া উপজেলার গঙ্গাবর্দী গ্রামের সোনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি আলমগীর হোসেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!