মঙ্গলবার মধ্যরাতে রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলার চন্দ্রঘোনা ইউপির ২ নম্বর ওয়ার্ডের কেপিএম বারঘোনিয়া কাটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
চন্দ্রঘোনা ইউপির ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, আত্মীয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধ তাহেরের স্ত্রী এবং ছেলেমেয়েরা। আগুন লাগার সময় বাড়িতে একাই ছিলেন ৭০ বছরের বৃদ্ধ তাহের। তবে তিনি ছিলেন প্যারালাইসিস রোগী। ফলে মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় চার ঘর। এ সময়
.png)
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে ঘরটির অধিকাংশ পুড়ে যায়। আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে লাগতে পারে এ আগুন।