ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় নকল প্রসাধনীসহ দুই যুবক আটক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
বরগুনায় নকল প্রসাধনীসহ দুই যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার আমতলী সরকারি একে হাই স্কুল সড়কে লক্ষাধিক টাকার নকল প্রসাধনীসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. কবির হোসেন তাদের আটক করেন।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম তাদের ভোক্তা অধিকার আইনে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

আটকরা হলেন বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের বদরখালী ইউপির রিপন হাওলাদারের ছেলে ছাব্বির ও একই গ্রামের কামাল হোসেন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার। আটক করা প্রসাধনী পুড়িয়ে ফেলা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!