ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
লালমনিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারীতে জাহানারা বেগম নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মতিয়ার রহমান কাচুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় প্রতিদিন কারণে অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতো। গত রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এতে রাতে না খেয়ে ঘুমানোর পর আজকেও না খেয়ে অভিমান করে কাজকর্ম বন্ধ করে দেন। সকালে স্বামী এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এতে উঠানের গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হন গৃহবধূ জাহানারা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মতিয়ার রহমান কাচুকে নিজ বাড়ি থেকে আটক করে।
 
আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, মৃতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে। তবে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আর এখন পর্যন্ত কোনো অভিযোগও পাওয়া যায়নি। মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!