রাতুল হত্যা মামলার দুই আসামির আদালতে আত্মসমর্পণ
কিশোরগঞ্জের হোসেনপুরে রাতুল হত্যা মামলার অন্যতম দুই আসামি মুন্না ও মারুফ আদালতে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি উপজেলার সাহেবের চর গ্রামে রাতুল ও রিফাতের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি বিকেলে রাতুলের মৃত্যু হয়।
.png)
এ ঘটনায় ঐদিনই রাতুলের চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে লাগাতার অভিযান পরিচালনা করতে থাকে পুলিশ। ঐ মামালার দুই আসামি মুন্না ও মারুফ বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।