ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রসিকে ১ লাখ ২৯ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
রসিকে ১ লাখ ২৯ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর সিটি করপোরেশন এলাকায় ভিটামিন ‌এ প্লাস ক্যাম্পেইনে এবার ১ লাখ ২৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী সোমবার নগরের ৩৩টি ওয়ার্ডে দিনব্যাপী ভিটামিন ‌‌‌‌‌এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 

বুধবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা।

তিনি বলেন, আগামী সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর নগরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের রাউন্ড চলবে। এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য রংপুর সিটি করপোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ২৯৭ টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন। 

Advertisement

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রাণী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, প্রশাসনিক কর্মকর্তা নাইমুল হক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রংপুর শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!