ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আটকদের মধ্যে ঝাউগড়া ইউপির পূর্ব শেখ সাদী এলাকার মোহাম্মদ আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান ও শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী।

জানা যায়, বুধবার ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা দিকে  উপজেলার ঝাউগড়া ইউপির শেখসাদী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ জিয়াউর রহমান ও গোলাম রাব্বানী নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

Advertisement

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!