বৃহস্পতিবার দুপুরে রংপুর-দিনাজপুর সড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান উদ্দিন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর বেনুবন্দর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষক ছিলেন।
রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, রংপুরে ডাক্তার দেখিয়ে দুপুরে নগরীর হাজিরহাট এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন যাচ্ছিলেন সুলতান উদ্দিন। এ সময় একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সুলতান উদ্দিন গুরুতর আহত হন। সুলতান উদ্দিনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি রাজিব বসুনিয়া আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। মাইক্রোবাসসহ এর চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।