ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে এক লাখ ১৬ হাজার শিশু

মাগুরা প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
মাগুরায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে এক লাখ ১৬ হাজার শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরায় সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি একদিনের জন্য সারাদেশে টিকাদানকেন্দ্র এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মাগুরায় এবার ছয় মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬৫৪ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৩৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট এক লাখ ১৬ হাজার ৫৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লা দেওয়ানের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও মেডিকেল অফিসার  ডাক্তার নাহিদা সুলতানা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!