শুক্রবার সন্ধা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউপির কাকচিড়া-বাইনচটকী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার কালমেঘা ইউপির আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউপির আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী ইউপির আব্দুল খালেকের ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশ্যে আসছিল। অপরদিক থেকে বাইনচটকি যাওয়ার পথে আলিশার মোর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বেলালের মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।