ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিকিৎসার নামে ভুট্টাক্ষেতে গৃহবধূর সর্বনাশ, কবিরাজ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
চিকিৎসার নামে ভুট্টাক্ষেতে গৃহবধূর সর্বনাশ, কবিরাজ গ্রেফতার
ছবিতে আলাল উদ্দিন

মানিকগঞ্জের সিংগাইরে চিকিৎসা দেওয়ার নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আলাল উদ্দিন নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার এক ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আলাল উদ্দিন সিংগাইর উপজেলার জয়নগর গ্রামের জহর বয়াতির ছেলে। আলাল উদ্দিন এলাকায় কৃষি কাজের পাশাপাশি কবিরাজি চিকিৎসা করেন।

ভুক্তভোগী ঐ নারীর স্বামী জানান, তাদের দেড় বছরের মেয়ে কয়েকদিন ধরে পাতলা পায়খানা ও বমিজনিত রোগে ভুগছিল। এজন্য তার দূর-সম্পর্কের মামা আলাল উদ্দিনের কাছে যান তিনি। ঐ শিশুকে পানি পড়া দেওয়াসহ কবিরাজি চিকিৎসা দিতে হবে বলে আলাল উদ্দিন তাকে জানান। এ কারণে বৃহস্পতিবার রাত ২টার দিকে আলাল উদ্দিন তাদের বাড়িতে আসেন। এরপর তার স্ত্রী ও মেয়েকে চিকিৎসা দেওয়ার জন্য গ্রামের একটি পুকুর পাড়ে নিয়ে যান।

Advertisement

তিনি আরো জানান, কবিরাজ আলাল উদ্দিন নিজের মোটরসাইকেল পাহারা দেওয়ার কথা বলে স্বামী ও মেয়েকে দাঁড় করিয়ে রেখে ভুক্তভোগী গৃহবধূকে নিয়ে পুকুর পাড়ে যান। এরপর রাত ৩টার দিকে অন্ধকারে সুকৌশলে ঐ গৃহবধূকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে গৃহবধূর স্বামী ও মেয়েকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন অভিযুক্ত কবিরাজ। ধর্ষণের পর কবিরাজ ঐ গৃহবধূকে পুকুরের পানিতে গোসল করতে বলেন। গোসলের পর তার পরনের কাপড় পানিতে ফেলে দেওয়া হয়। পরে ঐ গৃহবধূ বাড়িতে ফিরে তার স্বামীর কাছে ধর্ষণের ঘটনাটি জানান।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, শুক্রবার দুপুরে এক যুবক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় আসেন। এরপর নিজে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ঐ মামলার পরিপ্রেক্ষিতে একমাত্র আসামি আলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!