ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেন যুবক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেন যুবক
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল ইসলাম নামে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে আখাউড়া-চট্রগ্রাম রেলপথের গঙ্গাসাগর নতুন রেলওয়ে ব্রিজ এলাকা থেকে ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফিজুর রহমান উপজেলার বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। তবে তিনি ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, সকালে গঙ্গাসাগর নতুন রেলওয়ে ব্রিজের পাশে দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয় তারা।  

Advertisement

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম শিকদার বলেন, রাতে কোনো এক সময়ে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। সকালে লোকমুখে খবর পেয়ে গঙ্গাসাগর রেলওয়ে ব্রিজ এলাকা থেকে ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!