৫৮ বিজিবি পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিদেশি প্রজাতির কচ্ছপ ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসবে। ওই সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিদেশি প্রজাতির ৪৭টি কচ্ছপ আটক করে।
তিনি আরো জানান, ওই কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমোদন ব্যতীত এক দেশ থেকে অন্য দেশে পাচার করার অপরাধে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপগুলো খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে। আটককৃত কচ্ছপের তিন লাখ ৯১ হাজার টাকা।
.png)