ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
কুড়িগ্রামে দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার উপজেলা সদরের ইউনিয়নের নাওডাঙ্গা পুলের পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামের মো. মইনুল (২৫) ও একই এলাকার মো. হুমায়ন কবির (২৪)। 

রোববার বিকেলে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

Advertisement

পুলিশ জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলের পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী মো. মইনুল ও মো. হুমায়ন কবিরকে গ্রেফতার করা হয়। এ সময় দুই কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!