শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
.png)
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মমিন, গোলনগর এলাকার হালিমের ছেলে আবু হানিফ এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মনুয়া গ্রামের ফয়জুল হক দফতরির ছেলে ফয়সাল। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার লালাটি এলাকার অলিম্পিক বিস্কুট কারখানার এক নারী শ্রমিকের সঙ্গে একই কারখানার শ্রমিক সাখাওয়াত হোসেনের বন্ধুত্ব গড়ে উঠে। বন্ধুতের সুবাদে গত ১০ ফ্রেরুয়ারি রাতে সাদিপুর ইউপির নয়াপুর বাজার এলাকায় অভিযুক্ত সাখাওয়াতের সঙ্গে নারী শ্রমিকের দেখা হয়। পরে সাখাওয়াত নারী শ্রমিকে ফুসলিয়ে তার বন্ধু মমিনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে নানাখী গোলনগর এলাকায় আবু হানিফের পরিত্যক্ত মুরগির ফার্মে নিয়ে হাত, মুখ বেঁধে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানী অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেফতার করে।
ভুক্তভোগীর স্বামী জানান, এ ঘটনার ন্যায় বিচার দাবি করে তিনি বলেন, যাতে এমন ঘটনা আর কারো সঙ্গে না ঘটে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী জানান, ধর্ষনের ঘটনা মামলা নেওয়া হয়েছে। এরই মধ্যে তিন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।