ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জলদস্যুর হামলায় সাগরে ঝাঁপ, ৪ জেলে জীবিত উদ্ধার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩
জলদস্যুর হামলায় সাগরে ঝাঁপ, ৪ জেলে জীবিত উদ্ধার
ফাইল ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় জলদস্যুদের হামলাকালে প্রাণে বাঁচতে সাগরে ঝাঁপ দেওয়া ৯ জেলের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তবে ফিরে আসা জেলেদের তথ্য ও নাম ঠিকানা জানা যায়নি।

জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটে। তারা ওই ট্রলারে থাকা ১৯ জেলের ওপরে গুলি চালিয়ে ও কুপিয়ে ৯ জেলেকে গুরুতর জখম করে। এ সময় জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন ৯ জেলে। ট্রলারের সব মালামাল লুটে নিয়ে যায় দস্যুরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!