ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালোবাসার টানে গোপালগঞ্জে ছুটে এলেন জার্মান তরুণী

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩
ভালোবাসার টানে গোপালগঞ্জে ছুটে এলেন জার্মান তরুণী
ছবি সংগৃহীত

ভালোবাসার টানে জার্মানি থেকে গোপালগঞ্জে এসেছেন জেনিফার স্ট্রায়াস নামে এক তরুণী। এরপর প্রেমিক চয়ন ইসলামকে বিয়ে করেছেন।

রোববার সকালে গোপালগঞ্জের একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়। এর আগে, জার্মান তরুণী জেনিফার স্ট্রায়াস গত ১৭ ফেব্রুয়ারি রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামে। এ সময় জেনিফারের প্রেমিক চয়ন ইসলাম এবং তার স্বজনরা তাকে স্বাগত জানান। ঐ রাতেই তারা জেনিফারকে নিয়ে গোপালগঞ্জ শহরে চলে যান।

জার্মান তরুণী জেনিফার স্ট্রায়াস মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী। তার বাবার নাম জোসেফ স্ট্রায়াস এবং মায়ের নাম এসাবেলা স্ট্রয়াস। জার্মানির বাইলেফেল্ড স্টেটে বাবা-মার সঙ্গেই বসবাস করেন জেনিফার। আর চয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জোতকুরা গ্রামের বাসিন্দা। তার বাবা রবিউল ইসলাম ইতালি প্রবাসী। চয়নও বাবার কাছে ইতালিতে যান। এরপর সেখান থেকে তিনি চলে যান জার্মানিতে। পাঁচ বছর আগে জার্মানিতে একটি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি তিনি। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় জেনিফারের। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। 

Advertisement

চয়ন ২০২২ সালের ১০ মার্চ বাংলাদেশে চলে আসেন। তবে জেনিফারের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!