ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ফায়ার সার্ভিস কর্মীর লাশ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় ফায়ার সার্ভিস কর্মীর লাশ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্ত থাকা কর্মী ছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ ঘরেই তার মরদেহ পাওয়া যায়। 

মৃত আব্দুল মোমিন একই উপজেলার মোকামতলা ইউপির বড় হরিপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। 

মোমিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিভাবে ধারণা করছে পুলিশ। ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল তার নিথর দেহ। গলায় তার রশি পেঁচানো ছিল।

Advertisement

বরখাস্ত হওয়ার আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঠাকুরগাঁও সদর স্টেশনে কর্মরত ছিলেন তিনি।

এসব তথ্য নিশ্চিত করে শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে মোমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!