গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ (পার্ট) এলাকার মো. খয়রুদ্দিনের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, শিশুটি ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন একটি মাদরাসায় প্রথম জামাতে পড়াশুনা করে। ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে মাদরাসার প্রিন্সিপালের অনুমতিক্রমে বাদী তার ছেলেকে নিয়ে ডিআইটি মাঠস্থ মিজানের হোটেলে খেতে যান। সে সময় বাদী একটি জরুরি কাজে হোটেলের বাইরে যান। ছেলের খাওয়া শেষ হলে হোটেল থেকে বেরিয়ে সে ডিআইটি মাঠে খেলা দেখছিলো। এ সময় গোলাম মোস্তফা কৌশলে শিশুটিকে একটি অটোরিকশায় তুলে হাজীগঞ্জ মুলিবাশ মোড়স্থ এলাকায় নিয়ে বলাৎকার করেন।
.png)
এদিকে বাদী হোটেলে এসে শিশুকে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরদিন ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ফতুল্লা মসজিদের সামনে রেখে চলে যান। পরে শিশুটি বাসায় গিয়ে সব কিছু জানায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত গোলাম মোস্তফাকে পঞ্চবটী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।