ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে ছিলেন মা-ছেলে, পিকআপ চাপায় প্রাণ গেল দুজনই 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
দাঁড়িয়ে ছিলেন মা-ছেলে, পিকআপ চাপায় প্রাণ গেল দুজনই 
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পিকআপ চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালক আব্দুল জলিল।  

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও তার ৪ বছরের ছেলে সন্তান তরিকুল ইসলাম। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সকালে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন করুনা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও শিশুসন্তান। একইসঙ্গে পিকআপটি সামনে থাকা আরো একটি ভ্যানকে চাপা দেয়। এতে আহত হন ভ্যানচালক আব্দুল জলিল। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।  

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিকআপটিকে আটক করা হলেও পালিয়েছেন  চালক ও হেলপার। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!