ঘটনাটি শুক্রবার সকালে বোয়ালমারী উপজেলার জয়নগরের। মৃত কুদ্দুস বিশ্বাস ওই গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে। তিনি দুটি বিয়ে করেছিলেন। দুই সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে তার।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও একাধিকবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি পুলিশ তদন্ত করে দেখছে।
.png)
বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বলেন, কুদ্দুস বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।