শুক্রবার কালুখালী উপজেলার মাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বরের নাম রাসেল আহমেদ। উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের ইউসুফ হোসেনের বড় ছেলে রাসেল আহমেদ। এছাড়া কনে সানজিদা মিতা কালুখালীর চাঁদপুর মোড় এলাকার বাসিন্দা।
জানা যায়, রাসেল আহমেদ নিজ বাড়ি থেকে ঘোড়ার পিঠে চড়ে বরযাত্রা শুরু করেন। সঙ্গে তিন শতাধিক বরযাত্রী নিয়ে বউ আনতে যান। ব্যান্ডপার্টি, মোটরসাইকেল শোভাযাত্রাসহ তার সঙ্গে থাকা বরযাত্রীরা নেচে-গেয়ে আনন্দ করতে করতে কনের বাড়িতে যান। বর ও কনের বাড়ির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। ব্যতিক্রমী এ বরযাত্রা দেখতে সড়কের পাশে ভিড় করেন স্থানীয়রা।
.png)
বর রাসেল আহমেদের ভাই সোহেল মোল্লা জানান, এ বিয়ের আয়োজন করা হয়েছে পারিবারিকভাবে। বাড়ির সবার ইচ্ছা ছিল রাসেল ভাই (বর) বিয়ের সময় ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি যাবে। সে ইচ্ছা পূরণ করতেই এ আয়োজন করা হয়। বর ঘোড়ায় চড়ে গেলেও নববধূকে পালকিতে আনা হয়।