ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
নড়াইলে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইল সদর উপজেলায় দীপ্ত সাহা নামে এক যুবককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দীপ্ত সাহা হোগলাডাঙ্গা গ্রামের দীনবন্ধু সাহার ছেলে।

জানা যায়, দীপ্ত সাহা শুক্রবার বিকেল ৪টার দিকে তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে হোগলাডাঙ্গা নামযজ্ঞ অনুষ্ঠানে অনেকেই তাকে দেখেছেন। কিন্তু দীপ্ত রাতে আর বাড়িতে ফেরেনি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হোগলাডাঙ্গা গরানতলা শ্মশানের পাশে একটি মাছের ঘেরে দীপ্ত সাহার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে- ঐ যুবককে শ্বাসরোধে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!