রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় আব্দুল্লাহ আল মামুনের ভাড়া বাড়ি থেকে দুই কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।
.png)
এ মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী রোববার এ রায় ঘোষণা করেন।