[ দেশজুড়ে ]
হাতিয়ায় ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর হাতিয়ায় ৭৬৫ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার বিকেলে হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাশেদুল ইসলাম উপজেলার গুল্লাখালী গ্রামের মো. আলী আজমের ছেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকা থেকে ৭৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাশেদুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!