[ দেশজুড়ে ]
ধর্ষণ মামলার আসামিকে ধরল র্যাব
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ থানার শাহ্পরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. রফিক নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রফিক উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার কলিম উল্লার ছেলে।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ থানার শাহ্পরীরদ্বীপ এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. রফিককে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!