[ দেশজুড়ে ]
হাইড্রোলিক হর্ন বাজানোয় তিন বাস চালককে জরিমানা
ছবি: সংগৃহীত
ফেনীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিন বাস চালককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় হাইওয়ে থানার সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল কুমার চাকমা।
জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুবল কুমার চাকমা ও পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট তানভীর আহমেদ এর নেতৃত্বে শব্দ দূষণ রোধে অভিযানে বের হন। সরকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে শ্যামলী পরিবহনকে এক হাজার, খাদিজা পরিবহনকে এক হাজার, সিডিএম পরিবহনকে ৫শ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন বলেন, শব্দ দূষণ রোধে বাস মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার না করতে বারবার নিষেধ করা হয়েছে। তবু কিছু কিছু বাস-ট্রাকে উচ্চস্বরে হর্ন বাজাতে শোনা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!