এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুর সদরের কলেজ মোড় এলাকার ২৭ বছরের সুমন ইসলাম ও ২৮ বছরের হীরা ইসলাম। তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন ও সিম এবং নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
.png)
র্যাব-১২ এর কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদে জানা যায় যে, ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন বাসে যাত্রীর বেশে কয়েকজন মাদক বহন করছেন। এমন খবরে মাটিডালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ওই বাস তল্লাশি করে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আটক হওয়া দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।