[ দেশজুড়ে ]
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে জখম
ফাইল ফটো
যশোরের অভয়নগর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করেছে এক বখাটে যুবক। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঐ ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করে একই উপজেলার বুইকরা গ্রামের বখাটে রোহান ইসলাম।
বুধবার বিকেলে উপজেলার গরুহাটের সামনে এ ঘটনা ঘটে। পরে ঐ ছাত্রীকে উপজেলা হাসপাতালে আনা হলে বখাটে রোহান তার লোকজন নিয়ে ঐ ছাত্রীর স্বজনদের মারপিট করে বলে অভিযোগ করা হয়েছে।
স্কুলছাত্রীর স্বজনরা জানান, রোহান দীর্ঘদিন ধরে ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ভুক্তভোগী ছাত্রী সম্মত না হওয়ায় মাঝে মাঝেই তাকে বিরক্ত করত। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটায় ঐ বখাটে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে আহত ছাত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরও রোহানসহ বেশ কয়েকজন মিলে ঐ ছাত্রীর অভিভাবকদের মারধর করে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
.png)
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এক স্কুলছাত্রীকে বখাটে যুবক ব্লেড দিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঐ বখাটেকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!