[ দেশজুড়ে ]
লালমোহনে ভোটার বেড়েছে ২৩ হাজার ১৪৮
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহনে নতুন ভোটার বেড়েছে ২৩ হাজার ১৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৯২২ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার ২২৪ জন। এছাড়া নতুন ভোটারদের মধ্যে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী।
তিনি জানান, নতুনদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার হয়েছেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে। ওই ইউনিয়ন থেকে নতুন ভোটার হয়েছেন ৩ হাজার ৪১৪ জন। আর সবচেয়ে কম ভোটার হয়েছেন লালমোহন ইউনিয়নে। যেখানে নতুন ভোটারের সংখ্যা ১ হাজার ২২৭ জন।
.png)
তিনি আরো জানান, লালমোহনে আগের তথ্য অনুযায়ী ভোটার ছিল ২ লাখ ৩৩ হাজার ২৬ জন। হালনাগাদ ভোটার কার্যক্রমের মাধ্যমে বর্তমানে লালমোহনে ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ১৭৪ জন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!