ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ২ মার্চ ২০২৩
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
ফাইল ছবি

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুর রহিম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কালাই উপজেলার নওনাগ্রাম গ্রামের আবু তালেবের ছেলে।

কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, আব্দুর রহিম পুনট বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কের পাশে নিজ ভ্যানে আলুর বস্তা ওঠাচ্ছিলেন। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রহিমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!