এ সময় চরফ্যাশন হাসপাতাল রোডে অবস্থিত মা মেডিকেল হলের মালিক শাহীনকে ভেজাল ওষুধ বিক্রি, অবৈধ বিদেশি ওষুধ মজুত ও ভ্যাট ফাঁকি দেওয়াসহ মোট ৫টি অভিযোগে আটক করে চরফ্যাশন থানা পুলিশ। এ সময় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পাওয়ায় বাজারের একাধিক ওষুধ ফার্মেসি ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ মতিন খান ও ড্রাগ সুপার ইফ্রাহিম ইকবাল জানান, দুপুরে মা মেডিকেলে অভিযান পরিচালনাকালে ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রি, অবৈধ বিদেশি ওষুধ মজুত ও ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়াসহ মোট ৫টি অভিযোগে দোকান মালিক শাহিনকে ভ্রাম্যমাণ আদালতে আটক করা হয়। এ সময় অবৈধ ওষুধ বিক্রি করবেনা মর্মে মুচলেকায় ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
.png)
ড্রাগ সুপার বলেন, অভিযানের সময় কেমিস্ট সমিতির সম্পাদক জালাল উদ্দিন তার শওকত মেডিকেলসহ অন্যান্য দোকানগুলোও মুহূর্তের মধ্যেই বন্ধ করে পালিয়ে যান। এসব ব্যবসায়ীরা সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়াসহ অবৈধ বিদেশি ওষুধ বিক্রি, নকল ও ভেজাল ওষুধ বিক্রি করছেন বলেও অভিযোগ রয়েছে।