ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে মেয়েদের নিয়ে ব্যতিক্রমী ফাগুন উৎসব

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৩ মার্চ ২০২৩
বরিশালে মেয়েদের নিয়ে ব্যতিক্রমী ফাগুন উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের নিয়ে ব্যতিক্রমী ফাগুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর রূপাতলী এলাকার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় এ আয়োজন করে। আলোচনা সভা শেষে পুনর্বাসিত মেয়েরা বাসন্তী শাড়ি পরে তাদের তৈরি নকশি কাঁথা ও পিঠাপুলি অতিথিদের হাতে তুলে দেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নেন মেয়েরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন- বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা।

বক্তারা বলেন, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করার মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: উৎসব বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!