[ দেশজুড়ে ]
পিস্তল-গুলি-চাকু নিয়ে শ্বশুর বাড়িতে এলেন জামাই, অতঃপর....
আটককৃত কামাল হোসেন
বরিশালের হিজলায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিদেশি পিস্তল, ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও গিয়ার চাকুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই অস্ত্র দিয়ে স্ত্রীকে ভয় দেখানোর সময় তাকে আটক করা হয়।
আটককৃত কামাল হোসেন উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে। তিনি গাজীপুরের পূর্ব টঙ্গীর থানার এরশাদনগর এলাকায় থাকতেন।
হিজলা থানার ওসি মো. ইউনুছ মিয়া বলেন, মেমানিয়া ইউনিয়নের বাদুরী গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন কামাল। স্ত্রী পরকিয়ায় জড়িত সন্দেহ করে ঝগড়া করেন কামাল। রাত ১টার দিকে প্রথমে চাইনিজ গিয়ার চাকু বের করে আত্মহত্যার হুমকি দেন। পরে বিদেশি পিস্তল বের করেন। তখন কামালের শ্বশুর বিষয়টি পুলিশকে জানায়। পরে খবর পেয়ে কামালকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও চাকু জব্দ করা হয়।
.png)
তিনি আরো বলেন, বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও চায়নিজ গিয়ার চাকু উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় কামাল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!