ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৪ মার্চ ২০২৩
কক্সবাজারে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত বেড়ে ৪
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার আজিজনগরে বাস ও পিকআপের সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদুল্লাহ, একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোকন রুদ্র বলেন, সকালে একটি পিকআপটি মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজন মারা যান। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!