ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: তদন্তে ৩ সদস্যের কমিটি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ৪ মার্চ ২০২৩
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: তদন্তে ৩ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৩০ জন। এরমধ্যে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার স্থানীয় জেলা প্রশাসকের অফিস থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কুমিরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস।

চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার সংবাদে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের অনেকের হাত-পা বিছিন্ন হয়ে গেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!