ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ২৩ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ৫ মার্চ ২০২৩
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: ২৩ ঘণ্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ২৩ ঘণ্টা পর রোববার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শেষ করার ঘোষণা দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হালিম।

পরিচালক আব্দুল হালিম বলেন, আমরা এরইমধ্যে উদ্ধার কাজ সমাপ্ত করেছি। এখন তদন্ত কমিটি নমুনা সংগ্রহ করছে। 

এদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করছে তদন্ত কমিটি। ঘটনাস্থল ঘুরে আলামত হিসেবে ছবি সংগ্রহ করেন তারা। অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলামে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা তদন্ত কমিটির।

Advertisement

অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, নমুনা সংগ্রহের ভিত্তিতে আমাদের প্রাথমিক ধারণা প্ল্যান্টের এয়ার সেপারেশন কলামে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটেছে। বাকিটা পুরো তদন্ত শেষে বলা যাবে। 

এদিকে ইউএনও শাহাদাত হোসেন বলেন, এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম অলমোস্ট শেষ। ফায়ার সার্ভিসের কাজ তারা এরইমধ্যে ক্লোজ করেছে। আমরা ফের কোনো দুর্ঘটনার শঙ্কা করছি না। তবু আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কাউকে আশপাশে আসতে দিচ্ছি না। নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে, সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না। তবে এখানে আবার কোনো বিস্ফোরণ বা অন্য কোনো ঝামেলার আশঙ্কা নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!